মূর্খকে যদি সদুউপদেশ দেওয়া হয়, তাহলে সে তা গ্রহন করতে পারে না। উল্টে সে ক্রুুদ্ধ হয়। এই ক্রুধকে সাপের বিষের সঙ্গে তুলনা করা হয়,কারণ সাপকে যখন দুধ কলা খাওয়ানো হয় তখন তার বিষ বৃদ্ধি পায়। সাপকে ভাল ভাল খাদ্য খেতে দিলে দয়ালু ও বিনম্র হওয়ার পরিবর্তে সাপের বিষ বৃদ্ধি পায়।তেমনি মূর্খকে যখন উপদেশ দেওয়া হয়, তখন সে নিজেকে সংশোধন করার পরিবর্তে ক্রুদ্ধ হয়।( শ্রীমদ্ভাগবতম ৪/২৬/২২ শ্রীল প্রভুপাদের তাৎপর্য)
পঞ্চম পুরুষার্থ কি?
*•••••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••••* _*“সম্বন্ধাদিদেব”, “অভিধেয়াদিদেব” ও “প্রয়োজনাধিদেব”, বলতে কি বুঝতে পারলাম না! সম্বন্ধ,অভিধেয় ও প্রয়োজন বলতে কি বোঝায়? আমাদের মতো মায়াবদ্ধ জীবের চিরতরে নিস্কৃতি লাভের উপায় কি?*_ *•••••••••┈┉━❀❈🙏🏻❈❀━┉┈•••••••••* _*❈❀━┉এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রত্যেক জীবের প্রকৃত কল্যাণ তত্ত্ব, যাকে বলা হয় "সাধ্য সাধন তত্ত্ব"। আমি সংক্ষিপ্তভাবে এই বিষয়ে আলোচনা করার প্রয়াস করছি!*_ _*❈❀━┉আমাদের মতো জড়জগতে পতিত, মায়াবদ্ধ,ত্রিতাপ জ্বালায় নীপিড়িত জীবেদের উদ্ধার করার জন্য ও প্রকৃত কল্যাণ করার জন্য কলিযুগ পাবনাবতারী, ভগবানের সর্ব অবতারের অবতারী শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর অতিব অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রীল সনাতন গোস্বামীপাদকে কৃপাশক্তি সঞ্চারিত করে পরস্পরের মধ্যে এই বিষয়ে কথোপকথন করে যে বিশেষ জ্ঞান প্রদান করেছিলেন,সেটাই হল এই কলিযুগে প্রত্যেক মানুষের ভগবত-প্রেম তথা ভগবত প্রাপ্তির সর্বশ্রেষ্ট উপায় ,সর্ব শাস্ত্রের সার তত্ত্ব ও এই বদ্ধ জীবেদের জন্ম-মৃত্যুরূপ চক্রব্যূহ থেকে চিরতরে নিস্কৃকি লাভের সর্বশ্রেষ্ট পন্থা!*_ _*❈❀━┉আমরা এই জড়জগতে প্রত্যেক...

0 Comments